নিজস্ব প্রতিবেদক : জিসাস বরিশাল জেলা সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করায় বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। নতুন দায়িত্ব পাওয়ায় মোঃ শহিদুল ইসলাম মিন্টুকে অভিনন্দন জানানো হয় এবং তাঁর দায়িত্ব পালনে সফলতা কামনা করা হয়।
নতুন দায়িত্বে তাঁর নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।