• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ১৯:৫৫ অপরাহ্ণ
বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খোকন ফরাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানাধীন ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর রূপাতলী কারিগর বিড়ি ব্রাঞ্চ রোডের কমল স্টোরের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তার খোকন ফরাজি উত্তর রূপাতলী, কারিগর বিড়ি ব্রাঞ্চ রোড, ২৫ নম্বর ওয়ার্ড, বরিশাল সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সুলতান ফরাজি।

বিএমপি গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, অভিযানের সময় খোকন ফরাজির কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত খোকন ফরাজির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল