• ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৬, ১৯:৫৪ অপরাহ্ণ
আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলী পৌরসভার উপ—সহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ নভেম্বর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল ফাঁদ পেতে তাকে আটক করে।

জানা গেছে, কোভিড—১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের বৈধ বিল আটকে দেওয়ার হুমকি দিয়ে তিনি ঠিকাদার শেখ নোমান রেজার কাছ থেকে বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন ওই প্রকৌশলী। ঠিকাদার ঘুষ দিতে রাজি না হওয়ায় তার কাজের বৈধ বিল আটকে দেওয়ার হুমকি দেওয়া হয় এবং নানাভাবে হয়রানি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার দুদকে অভিযোগ করেন। তার আবেদনের ভিত্তিতে কমিশনের অনুমতি নিয়ে দুদক ফাঁদ পাতলে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় মো. রুবেল খান ধরা পড়েন।

এ ঘটনায় দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে একটি মামলা করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল