নিজস্ব প্রতিবেদক:: বিএমপি গোয়েন্দা শাখার এসআই মো: জাহিদ হাসান এর নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৬-০৭-২০২৬ খ্রি. রাত ২০:৫০ ঘটিকায় কাউনিয়া থানাধীন দক্ষিণ পলাশপুর, ০৫ নং ওয়ার্ডস্থ ডা: জিয়াউল হাসানের বাসার ভাড়াটিয়া মো: কামাল ফরাজীর বসত ঘরে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১) মো: কামাল ফরাজী (৩৬), পিতা- মৃত ফরিদ ফরাজী, মাতা- মমতাজ বেগম, স্থায়ী সাং- আমানতগঞ্জ, ইসলামীয়া কলেজের সামনে, ০৪ নং ওয়ার্ড, বিসিসি, থানা- কাউনিয়া, জেলা- বরিশালে’র হেফাজত হতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।