• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনূসের বিচার দাবিতে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৯, ২০২৬, ০০:০৫ পূর্বাহ্ণ
ইউনূসের বিচার দাবিতে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ, ককটেল বিস্ফোরণ
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের শাস্তির দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল হয়েছে। বৃহস্পতিবার সকালে মহাখালীতে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল থেকে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মিছিল থেকে ৩ জনকে আটক করার অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী টার্মিনালের মূল সড়কে কয়েকজন আওয়ামী লীগের ব্যানারে জড়ো হয়। তারা হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূস ও নুরজাহানের বিচার দাবি করেন। এ সময় তাদের হাতে শেখ হাসিনার ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

 

মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

 

আটকরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।

 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, আওয়ামী লীগের কয়েকজন মিছিল করেছে।

তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল