• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবেন?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৮, ২০২৬, ২৩:১১ অপরাহ্ণ
বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল কত টাকা পাবেন?
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ যখন ৩২ দল থেকে বেড়ে ৪৮ দলের হলো তখনই সবাই ধারণা করতে পেরেছিল এবারের বিশ্বকাপে প্রত্যেকটি দলের ঝুলিতে অনেক টাকা আসতে চলেছে।

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা হওয়ার পরে সেটাই দেখা গেল যেখানে বিশ্বকাপে যে চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৫০ মিলিয়ন ডলার যা টাকার অঙ্কে ৬১৩ কোটি টাকারও বেশি। পুরো টুর্নামেন্টে ৮৭১ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করা হবে অংশগ্রহণকারী দলগুলোকে যা টাকার অঙ্কে ৮৩২১ কোটি টাকারও বেশি।

বিশ্বকাপে মোট ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে যা বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ডও বটে। গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন সব পর্যায়ের দলের জন্যেই থাকছে পুরস্কারের ছড়াছড়ি।

বিশ্বকাপের রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। ৩য় ও ৪র্থ হওয়া দল পাবে যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার করে। এছাড়া যারা কোয়ার্টার ফাইনাল খেলবে তারা পাবে ১৯ মিলিয়ন ডলার এবং রাউন্ড অফ সিক্সটিনের জন্য বরাদ্দ রয়েছে ১৫ মিলিয়ন ডলার।

রাউন্ড অফ ৩২-এ উঠলেও রয়েছে পুরস্কার। সেখানে প্রত্যেক দল পাবে ১১ মিলিয়ন ডলার করে। যদি কোন দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তাদেরও খালি হাতে ফিরতে হবে না। কেননা তারাও প্রত্যেকে ৯ মিলিয়ন ডলার করে পাবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল