• ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় স’ন্ত্রা’স-চাঁ’দা’বা’জ দমনে র‌্যাবের কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২৬, ২২:১৭ অপরাহ্ণ
বরগুনায় স’ন্ত্রা’স-চাঁ’দা’বা’জ দমনে র‌্যাবের  কঠোর হুঁশিয়ারি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : র‌্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ রাশেদ বলেছেন, ঈদুল আজহার সময়ে হাট-বাজার বাস ও লঞ্চ টার্মিনালসহ বাস স্টোপেজে বিভিন্ন চোর চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি এবং অপরাধ চক্রের দৌরাত্ম বেড়ে যায়। তাদের দিকে আমাদের তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি এবং কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা বরদাস্ত করবো না।

রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুরি বাজার-সংলগ্ন পশুর হাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় র‌্যাব-৮-এর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

কোম্পানি কমান্ডার মোহাম্মদ রাশেদ বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশে বিশেষ কার্যক্রম এবং সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আঞ্চলিক সড়ক এবং মহাসড়কে আমাদের গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করেছি। যাতে কোরবানির পশু নির্বিঘ্নে এবং নিরাপদে কোনো চাঁদাবাজি ছাড়াই হাটে আসতে পারে।

তিনি আরও বলেন, এই সময়ে হাটে জাল টাকার ছড়াছড়ি হয়। যেখান থেকে জাল টাকা সাপ্লাই হয়, সেই জাল টাকা সাপ্লাইয়ারকে ধরার জন্য আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। আমাদের র‌্যাবের যতটুকু সাধ্য আছে আমরা সে অনুযায়ী ক্রেতা এবং বিক্রেতাদের টেকনিক্যাল সাপোর্ট প্রদান করছি। জাল টাকা সন্দেহ হলে তারা যাতে র‌্যাবের সহায়তায় তা শনাক্ত করতে পারেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ঈদের নামাজ এবং বিপণি বিতানগুলোতেও আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। আমাদের গোয়েন্দা নজরদারি, টহল কার্যক্রম এবং বিভিন্ন রাস্তায় চেকপোস্ট বসানো আছে। ঈদকে কেন্দ্র করে আমরা আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল