• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ণ
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত রেকর্ড কিপার জুয়েল খানের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় ও ঘুষ দাবির অভিযোগে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। এক প্রতিবাদলিপিতে জুয়েল খান দাবি করেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল গণমাধ্যমকর্মীদের কাছে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য সরবরাহ করে সংবাদটি প্রকাশ করিয়েছে। তিনি আরও জানান, মাত্র ছয় মাস আগে ভারপ্রাপ্ত রেকর্ড কিপার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো সেবাগ্রহীতার কাছ থেকে সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ গ্রহণ বা ঘুষ দাবি করেননি। প্রকাশিত সংবাদের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল