• ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ৭৯ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
বরিশাল বোর্ডের এসএসসির পুনঃমূল্যায়নে ফেল থেকে পাস ৭৯ শিক্ষার্থী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ করেছে বরিশাল শিক্ষা বোর্ড। এতে ১ হাজার ৫ জনের গ্রেড এবং ৩ হাজার ১১৮টি খাতার নম্বর সংশোধন করা হয়েছে। এ বোর্ডে ৭৯ জন ফেল থেকে পাস করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়।

বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন ৮০ হাজার ৪৫৮ জন। এর মধ্যে ১৭ হাজার ২৮৩ জন পুনঃমূল্যায়নের আবেদন করেন। মোট ৫০ হাজার ২৯৩টি খাতা পুনঃমূল্যায়ন করা হয়।

আবেদনকারীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বা https://rescrutiny.eduboardresults.gov.bd এ প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল