নিজস্ব প্রতিবেদক : আজ কাউনিয়া থানার আয়োজনে শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আনিসুর রহমান।
সভায় মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর অপরাধ, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিবারণ ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ে মতবিনিময় করে সবাইকে সচেতন করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) জনাব পবিত্র কুমার হালদার, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ ।