• ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৬, ২৩:০৮ অপরাহ্ণ
বরিশালে আন্তঃজেলা ডাকাত সর্দার গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার ১১টি মামলার আসামি ধলু বেপারীকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের বিশর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধলু ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, আসামি বিশর গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধলুর বিরুদ্ধে ৬টি গরু চুরি, ৩টি ডাকাতি, ১টি অস্ত্র মামলা, মাদক মামলাসহ সর্বমোট ১১টি মামলা চলমান রয়েছে।

এছাড়াও পুলিশের বিশেষ অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা সহ ৩ জন মাদক ব্যবসায়ী ও ২ জন মাদক সেবনকারী গ্রেফতার করা হয়েছে। মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক সেবনকারী ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান জানান, আদালত থেকে তার গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল