নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলীতে মিথ্যা মামলা করায় শাহিনুর বেগম নামের এক বাদিকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান এ কারাদণ্ড প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, মোসাম্মাদ শাহিনুর বেগম বাদী হয়ে দন্ডবিধির ৩৪২, ৩২৩,৪৬৫,৪৬৭,৪৬৮ ও ৫০৬ এর (২য় ভাগ) ধারায় সিআর ১৫১৪/২৬ একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারায় বাদির জবানবন্দি গ্রহণ করেন এবং দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করেন। বাদির মানিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হলে, বাদির আরজির সাথে সাক্ষীদের দেওয়া জবানবন্দীর সাথে অসামঞ্জস্যতা খুঁজে পান। আদালতের কাছে মামলাটি মিথ্যা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত ২১১ ধারায় বাদিকে ২০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।