• ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে পুলিশের ৭ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৬, ২১:৪৫ অপরাহ্ণ
একযোগে পুলিশের ৭ কর্মকর্তার বদলি
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ কমিশনারসহ (এসি) পুলিশের সাতজন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন ও কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলমকে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ঢাকার পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা ইভাকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার এবং দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. ন. ম. নিয়ামত উল্লাহকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ঢাকা কার্যালয়ের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসান ও আবদুল্লাহ আল মামুনকে এসবির ঢাকা কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক একটি কার্যালয় আদেশে ডিএমপির ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খালিদ বোরহানকে ডিসিপ্লিন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসিপ্লিন-২) হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের (ট্রাফিক) দপ্তরে কর্মরত জাকির হোসেন সুমনকে ট্রাফিক-অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল