নিজস্ব প্রতিবেদক : পুনাক, বিএমপি’র উদ্যোগে অদ্য ২৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
পুনাক, বিএমপি’র সম্মানিত সভানেত্রী জনাব ইঞ্জিনিয়ার নিশাত নাজ সিদ্দিক মহোদয় (সহধর্মিনী বিএমপি কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এই কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি-সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় পুনাক, বিএমপি’র সকল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।