• ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল থেকে সব রুটে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ২২:০১ অপরাহ্ণ
তিন ঘণ্টা বন্ধ থাকার পর বরিশাল থেকে সব রুটে বাস চলাচল শুরু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে তিন ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় বাস চলাচল শুরু হয়েছে। সোমবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সব ধরনের বাস চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন জানান যে বরিশাল স্বরূপকাঠী সড়কের শিমুলতলা এলাকায় মাহিন্দ্রাচালকেরা প্রায় ২০টি বাস আটকে দেন।

পরবর্তীতে বরিশাল ঢাকা মহাসড়কের নতুনহাট এলাকায়ও বাস আটকে দেওয়ার অভিযোগ পাওয়া গেলে সব রুটে যান চলাচল বন্ধ করে দেয় মালিক পক্ষ। তিনি আরও জানান যে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর পুনরায় বাস চলাচল শুরু হয়েছে এবং পরবর্তীতে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে বসে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বাস শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে শিমুলতলায় মাহিন্দ্রাচালকেরা কয়েকটি বাস ভাঙচুর এবং শ্রমিকদের মারধর করেছেন। অন্যদিকে থ্রি হুইলার শ্রমিকদের দাবি যে দীর্ঘদিন ধরে বাস শ্রমিকেরা মাহিন্দ্রাচালকদের হয়রানি করে আসছেন এবং এর প্রতিবাদেই তারা এই পদক্ষেপ নিয়েছিলেন।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান- আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে এবং আলোচনার মাধ্যমে দুই পক্ষের বিরোধ মেটানোর চেষ্টা চলছে হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল