• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকদের সহযোগীতা পেলে এ শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব: কমিশনার আবু রায়হান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৮, ২০২৬, ২২:৫২ অপরাহ্ণ
সাংবাদিকদের সহযোগীতা পেলে এ শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব: কমিশনার আবু রায়হান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবাগত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, সাংবাদিকদের সহযোগীতা পেলে এ শহরের সুশৃংখলতা বজায় রাখা সম্ভব। আপনাদের সহযোগীতায় এই নগরকেও সুশৃংখল করা হবে। এই শহরকে আমি আগে থেকেই চিনি। এ শহরের অপরাধ, অপরাধী ও সমস্যা সম্পর্কে আমার পূর্ব থেকেই একটি ধারনা রয়েছে।

 

শনিবার (০৮ আগষ্ট) মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে অনুষ্ঠিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত ৬ আগষ্ট বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন এক সময়ের এই মেট্রোর উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ। ২০২৫ সালে তিনি ডিআইজি হিসেবে পদন্নতি পান। সম্প্রতি তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন হন।

 

বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। সভায় শতাধীক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকরা বরিশাল মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানার সীমাবদ্ধতা, মাদক, কিশোর গ্যাং ও তীব্র যানজট নিয়ে কথা বলেন। তারা সেবাকে সহজ করতে থানা সংখ্যা বৃদ্ধির ব্যাপারেও পরামর্শ দেন।

 

সভার সভাপতি হিসেবে নবাগত পুলিশ কমিশনার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের সহযোগীতা থাকলে একটি সমাজ বা দেশকে সুন্দর ও সুশৃংখল করা সম্ভব। বরিশাল নগরীকে আমরা সবাই মিলে মাদক ও সন্ত্রাসমুক্ত করবো। একই সাথে নগরীর যানজট নিরসনে পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশ্বস্ত করেন।

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার (সদর) আব্দুল হান্নান, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: সরফুদ্দিন ও উপ পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ উধৃতন কর্মকর্তাবৃন্দ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল