• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমপি কাউনিয়া থানা কর্তৃক ২০টি হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬, ১৫:৩৪ অপরাহ্ণ
বিএমপি কাউনিয়া থানা কর্তৃক ২০টি হারানো মোবাইল ফোন উদ্ধার পূর্বক প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বিএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন এর সার্বিক দিক-নির্দেশনা ও সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) জনাব পবিত্র কুমার হালদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাউনিয়া থানা পুলিশের ধারাবাহিক প্রচেষ্টা ও একাধিক সফল অভিযানে জুলাই/২৬ মাসে কাউনিয়া থানা পুলিশ বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২০ টি মোবাইল ফোন উদ্ধার করে।

উদ্ধারকৃত মোবাইল ফোনের প্রকৃত মালিকানা যাচাই-বাছাই শেষে আজ ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) বেলা ১২.৩০ ঘটিকায় কাউনিয়া থানায় বসে উদ্ধারকৃত ২০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানান।

মোবাইল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার জনাব পবিত্র কুমার হালদার, অফিসার ইনচার্জ কাউনিয়া জনাব সনজীত চন্দ্র নাথসহ অন্যান্য পুলিশ সদস্য।

জনসাধারণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ সর্বদা জনগণের পাশে আছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল