• ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুন্না আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৭, ২০২৬, ০০:২৮ পূর্বাহ্ণ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুন্না আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল আহমেদ মুন্নাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর সদর রোডের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।ৎ

আটক ফয়সাল আহমেদ মুন্না সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের (অস্থায়ী কর্মপরিষদ) সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক।? এছাড়াও তিনি বরিশালের সাবেক মেয়র ও প্রয়াত আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরণের রাজনৈতিক অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল সদর রোডের একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করে মুন্নাকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার পরোয়ানা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল