• ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের তালাশ পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৫, ২০২৬, ২৩:৩৩ অপরাহ্ণ
আজকের তালাশ পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরি, থানায় লিখিত অভিযোগ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে দৈনিক আজকের তালাশ পত্রিকা অফিসে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ৩টা থেকে ভোর ৬টার মধ্যে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের রাখালবাবু লেনস্থ রাজ্জাক মঞ্জিলের সামনে অবস্থিত দৈনিক আজকের তালাশ পত্রিকা অফিসের একটি লাইটিং সাইনবোর্ড এবং প্রায় ৫০ গজ তামার বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

প্রতিষ্ঠানটির প্রকাশক ও সম্পাদক মারুফ হোসেন জানান, সকালে অফিসে এসে চুরির বিষয়টি জানতে পারেন। পরে আশপাশে খোঁজখবর নিয়েও চুরি হওয়া মালামাল উদ্ধার কিংবা জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে ঘটনাটি তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

আইন বিশেষজ্ঞদের মতে, অন্যের সম্পত্তি অসাধুভাবে সরিয়ে নেওয়া বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৮ ধারায় চুরি হিসেবে গণ্য হয় এবং এর শাস্তির বিধান ৩৭৯ ধারায় উল্লেখ রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে এসব ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল