• ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মামা খোকন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২৬, ০০:০০ পূর্বাহ্ণ
বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র মামা খোকন গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরীর নাজিরের পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা করা হয়। খোকন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী মডেল থানায় দুটি মামলা রয়েছে। সেই মামলায় সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

রফিকুল ইসলাম খোকন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন ছিলেন। তিনি বরিশাল ল কলেজের সাবেক ভিপি। জুলাই অভ্যুত্থান পরবর্তী তিনি আত্মগোপনে গেলেও সম্প্রতি তিনি বরিশালে ফেরেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল