• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ১০০ গ্রাম গাঁজা সহ আটক ০১ জন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৮, ২০২৬, ১৬:১৬ অপরাহ্ণ
বিএমপি এয়ারপোর্ট থানার অভিযানে ১০০ গ্রাম গাঁজা সহ আটক ০১ জন।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বিএমপি এয়ারপোর্ট থানার এসআই/আখতার হোসেন এর নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৭-০৬-২০২৬ খ্রি. তারিখ রাত ১১:০০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ২৭নং ওয়ার্ডস্থ রুইয়া সাকিনস্থ আব্দুল আজিজ খানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায় অভিযুক্ত মোঃ ইমন হাওলাদার (২৪), পিতা-আব্দুল জলিল হাওলাদার, মাতা-মোসাঃ সিমা বেগম, সাং-উত্তর হরিনাফুলিয়া, হাওলাদার বাড়ি, ২৬নং ওয়ার্ড, বিসিসি, থানা-কোতয়ালী, জেলা-বরিশালে’র হেফাজত হতে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক তাকে আটক করেন।

ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল