• ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২৬, ২৩:০৯ অপরাহ্ণ
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে জরিমানা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলার চরফ্যাশন উপজেলার মায়াব্রিজ সংলগ্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তির কাছ থেকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

শনিবার (৬ জুন) পরিচালিত এ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন নেতৃত্ব দেন।

অভিযানে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঞ্জু পাটোয়ারী ও আমজাদ হোসেনের বিরুদ্ধে একটি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মায়াব্রিজ সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল