• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে চাঁদা নিতে আসা যুবককে আটক করে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২৬, ২২:৫৬ অপরাহ্ণ
ঝালকাঠিতে চাঁদা নিতে আসা যুবককে আটক করে পুলিশে দিল জনতা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা বাজারে এক ব্যবসায়ীর কাছে চাঁদা নিতে এসে অনি সিকদার (৩০) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

মঙ্গলবার (২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কেওতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক অনি সিকদার উপজেলার বাগড়ি বাজার এলাকার মো. শাহজাহান সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্লাস্টিক ব্যবসায়ী মো. আবুল হোসেন তালুকদারের কাছে কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন অনি সিকদার। চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী আবুল হোসেন তালুকদার জানান, মঙ্গলবার সকালে চাঁদার ৫০ হাজার টাকা আসেন তিনি। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল