• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২৬, ২২:৪৭ অপরাহ্ণ
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তাইজুল ইসলাম রাজুকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) রাতে উপজেলার কুশংগল ইউনিয়নের সরমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তাইজুল ইসলাম রাজু ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম।

পুলিশ জানায়, খুলনার দৌলতপুর থানায় ২০০৯ সালের ৪ জানুয়ারি দায়ের হওয়া একটি হত্যা মামলায় (মামলা নং-০২) আদালত তাইজুল ইসলাম রাজুকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঈদ উপলক্ষে রাজু তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। পরে নলছিটি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

নলছিটি থানার ওসি মো. আরিফুল আলম জানান, খুলনার দৌলতপুর থানার একটি ডাবল মার্ডার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তাইজুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল