• ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে সাবেক উপ-পুলিশ কমিশনার তানভীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৬, ২০২৬, ২১:৫১ অপরাহ্ণ
বরিশালে সাবেক উপ-পুলিশ কমিশনার তানভীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার ও কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে রয়েছেন।

সোমবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মিরাজুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আব্দুর রহমান।

তিনি জানান, কোতয়ালী মডেল থানার একটি মামলায় এসআই নাসিম হোসেন আদালতে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং আগামী ৪ জুন আসামিকে সশরীরে আদালতে হাজির করার নির্দেশ দেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, সাবেক পুলিশ সুপার এসএম তানভীর আহমেদ বর্তমানে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন। বরিশালে দায়ের হওয়া মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। আগামী ৪ জুন তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে বরিশাল আদালতে হাজির করা হবে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার এসএম তানভীর আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার দেড় বছর পর কোতোয়ালি মডেল থানা পুলিশের আবেদনের পর আদালত তার বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল