• ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটার সাবেক মেয়র আ. লীগ নেতা আনোয়ার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৫, ২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
পাথরঘাটার সাবেক মেয়র আ. লীগ নেতা আনোয়ার গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন আকনকে (৭৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৪ মে) রাত আনুমানিক ২টার দিকে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে বরগুনা সদর থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনাম। ‌

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে, পাথরঘাটা পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি কাজের অর্থ আত্মসাতের অভিযোগেও আনোয়ার হোসেনের বিরুদ্ধে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনটি মামলা চলমান রয়েছে। স্থানীয় দুই ঠিকাদার তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করেন। বিষয়গুলো বিভিন্ন তদন্ত সংস্থা তদন্ত করছে বলে জানা গেছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আইনগত প্রক্রিয়া শেষে আনোয়ার হোসেনকে আদালতে পাঠানো হবে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল