• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বানারীপাড়ায় সাংবাদিকের ভাই জাহিদ খালাসীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৪, ২০২৬, ২২:১৯ অপরাহ্ণ
বানারীপাড়ায় সাংবাদিকের ভাই জাহিদ খালাসীর ইন্তেকাল
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাসেম খালাসীর ছেলে ও পৌর যুবদলের সদস্য সচিব সাংবাদিক জাহিন খালাসীর মেজ ভাই জাহিদ খালাসী (৫২) আর নেই। তিনি হার্ট অ্যাটাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রোববার (২৪ মে) ভোর সাড়ে ৬টায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম জাহিদ খালাসী উপজেলার পশ্চিম গাভা পেশকার বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা বেগমের স্বামী। এদিন (রোববার) রাত সাড়ে ৯ টায় বানারীপাড়া সদর ইউনিয়নের রাজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও

বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক সোহেল সানিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল