• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে মেঘনায় ভাসছিল অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ২২:১৩ অপরাহ্ণ
বরিশালে মেঘনায় ভাসছিল অজ্ঞাত তরুণীর অর্ধগলিত লাশ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে ভেসে আসা অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গৌরবদি ইউনিয়ন থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক গৌতম চন্দ্র দাস তিনি বলেন, জোয়ারের সময় নদী থেকে ভেসে লাশটি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলামিন চৌকিদারের বাড়ির উত্তর পাশে খালের কিনারায় আটকে যায়। সকালে কয়েকজন জেলে মাছ শিকারের জন্য নদীতে যাওয়ার পথে লাশ দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন।

গৌতম চন্দ্র দাস বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। লাশ পচে যাওয়ায় হাতের আঙ্গুলের ছাপ নিয়েও পরিচয় শনাক্ত করতে পারেনি সিআইডি। ডিএনও পরীক্ষা ছাড়া পরিচয় শনাক্ত করা যাবে না।

অজ্ঞাত লাশটি ২০ থেকে ২২ বছর বয়সী কোনো তরুণীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ১০ থেকে ১২ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিদর্শক গৌতম চন্দ্র দাস বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। সেইসঙ্গে বিভিন্ন থানায় লাশ উদ্ধারের বার্তা পাঠানো হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল