নিজস্ব প্রতিবেদক : বরিশালে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর কার্যক্রম শুরু হয়েছে। তবে মেলার স্টলের কাজ শুরু হলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। সোমবার (২৭ এপ্রিল) নগরী পরেশ সাগর মেলার কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবায়েদুল হক চাঁন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক জুলাসউদ্দিন মাসুদ, জিএম আতায়ে রাব্বি, আরিফুর রহমান জনি, কামরুল হাসান, জিয়াউল ইসলাম সোহাগসহ নারী উদ্যোগতা এবং গনমান্য ব্যাক্তিবর্গ।
মেলার আয়োজকরা বলেন, মেলা এখনো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। মেলা প্রাঙ্গণে স্টল নির্মাণের কাজ চচলছে। খুব শিঘ্রই মেলা শুরু হবে।