• ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে রহস্যজনক বিস্ফোরণে উড়ে খালে ঘরের দরজা-জানালা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬, ২৩:১৪ অপরাহ্ণ
বরিশালে রহস্যজনক বিস্ফোরণে উড়ে খালে ঘরের দরজা-জানালা, আহত ৩
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর দরগাহবা‌ড়ি মসজিদ সংলগ্ন তিনতলা ভবনে রহস্যজনক বিস্ফারণে একই পরিবারের তিন জন আহত হয়েছেন। আহতদের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- নিরাপত্তা কর্মী মা‌নিক, তার ছেলে মৃদুল ও তার স্ত্রী। বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী।

বুধবার (১৫ এপ্রিল) ভোরে আকস্মিক বিস্ফারণে ভবন‌টির নিচতলার দরজা জানালা উড়ে গেছে। স্থানীয়রা এটি সিলিন্ডার বিস্ফারণে হয়েছে বলে অনেকে দাবি করেছেন। সিলিন্ডার বিস্ফারণে এতে বড় ক্ষতি হতে পারে কি না তা খতিয়ে দেখা দরকার বলেও এলাকাবাসী জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেনসহ একাধিক ব্যক্তি বলেন, তিনতলা ভবনের নিচতলায় ভোর ৬টার দি‌কে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পাই। বিস্ফোরণের কারণে ওই ভবনের নিচতলার দরজা, জানালা ভেঙে পার্শ্ববর্তী খালে পড়েছে। এতে সব রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই বাসায় থাকা তিন জনকে গুরুতর অবস্থায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা আরও বলেন, সিলিন্ডার বিস্ফারণে এতটা ক্ষতি হতে পারে না। ব্যাপক ক্ষতি হওয়ায় বিস্ফারণে দরজা, জানালা, গেট উড়ে গিয়ে খালে পড়েছে।

এ বিষয়ে বরিশাল কোতয়াল মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাস্থলে সি‌টিএস‌বি ও পুলিশের দু‌টি টিম রয়েছে। বিস্ফারণে মা ও ছেলে আহত হয়েছে। তবে তাদের অবস্থা কী তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা বিষয়‌টি খতিয়ে দেখছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল