• ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ১৬ মামলার আসামি ডাকাত নিজাম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬, ২৩:১৬ অপরাহ্ণ
বরিশালে ১৬ মামলার আসামি ডাকাত নিজাম গ্রেফতার

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত নিজাম হাওলাদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চরাদি ইউনিয়নের রানীরহাট এলাকা থেকে ডাকাত নিজামকে আটক করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানার নির্দেশে, এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত নিজাম হাওলাদার দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় মোট ১৬টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। এর মধ্যে ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। গ্রেফতারের পর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল