• ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল সিটির প্রশাসক হিসেবে প্রথম অফিসে বিলকিস জাহান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬, ২৩:৪৩ অপরাহ্ণ
বরিশাল সিটির প্রশাসক হিসেবে প্রথম অফিসে বিলকিস জাহান
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি কর্পোরেশনে এই প্রথম নারী প্রশাসক হিসাবে প্রথম কর্ম দিবস পালন করলেন এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। বুধবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক নিজ কন্যাসহ কোন আনুষ্ঠানিকতা ছাড়াই রিকসাযোগে এসে নগর ভবনে নামেন।

প্রথম কার্যদিবসে যোগ দিতে প্রবেশ দ্বারেই সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। তবে ভবনে ডুকেই প্রশাসনের নিজের শুভেচ্ছা ব্যানার নিজেই টেনে খুলে ফেলেন। এ সময় তিনি বলেন সিটি কর্পোরেশনে কোন ব্যানার রাজনীতি হবে না।
বিজ্ঞাপন

তিনি বরিশাল সিটি কর্পোরেশনকে দুর্নীতি মুক্ত সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। এক্ষেত্রে সকলের সহযোগিতা চান তিনি। এসময়ে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সিইও মো. রফিকুল বারী, সচিব-রুম্পা শিকদার, মহানগর বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান ফারুক, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাবেক কাউন্সিলরসহ নগরীর বিভিন্ন দপ্তরের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল