• ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সরকার মামলা দিয়ে স্পষ্ট করেছে তারা আ.লীগ কায়দায়ই কাজ করবে : বরিশালে নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ২৩:৩৫ অপরাহ্ণ
সরকার মামলা দিয়ে স্পষ্ট করেছে তারা আ.লীগ কায়দায়ই কাজ করবে : বরিশালে নাহিদ ইসলাম
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : এনসিপি আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন- রাজপথে বিরোধী দল এবং সরকার ভূমিকা রাখবে কিন্তু আমরা দেখছি ক্রমাগত এই সরকারের খোলস পাল্টাচ্ছে। এই সরকারের যে আসল মুখ সেটা পরিবর্তন হচ্ছে। আজকে তারা নাসির উদ্দিন পাটোয়ারীর নামে মামলা দিয়ে সেটা স্পষ্ট করেছে, যে তারা পুরনো আওয়ামী কায়দায় কাজ করবে। যদি তারা আওয়ামী কায়দাতে কাজ করে তাহলে আমাদেরকেও সেই আওয়ামীলীগ হটানোর কায়দাতেই যেতে হবে। গণঅভ্যুত্থানের কায়দাতে আমাদেরকে যেতে হবে।

তিনি বলেন- বিএনপি জুলাই গণঅভ্যবর্থানে শক্তি হিসেবে আমাদের সাথে আমরা একসাথে রাজপথে ছিলাম। কিন্তু সেই ইতিহাস যদি তারা ভুলে যায়, রক্তের সাথে যদি বেইমানি করে তারা আওয়ামী লীগ এবং ভারতের সাথে আত আত করে সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায় দুর্নীতিবাজ চাঁদাবাজদের পক্ষে দাঁড়ায়, তাহলে আমাদের আর কোন অপশন থাকবে না রাজপথ ছাড়া।

জুলাই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে এক বছরের পথচলা উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে বরিশাল বিভাগীয় সদরে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আজ শনিবার বিকেলে বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছেলেন এনসিপি মুখ্য সমন্বয়ক, নাসীরউদ্দীন পাটওয়ারীসহ অন্যান্যরা।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল