• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি নুরুল আমিন-সম্পাদক কাজী জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২৬, ২৩:২৭ অপরাহ্ণ
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি নুরুল আমিন-সম্পাদক কাজী জাহাঙ্গীর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত সংবাদকর্মীদের নিয়ে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম, বরিশালের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ইফতার পার্টিতে উপস্থিত সদস্যদের কন্ঠভোটে দৈনিক বরিশাল বার্তা পত্রিকার সম্পাদক আলহাজ্ব নুরুল আমিনকে সভাপতি ও দৈনিক দখিনের খবর পত্রিকার সম্পাদক কাজী মো: জাহাঙ্গীরকে সাধারন সম্পাদক করা হয়েছে।

এছাড়াও দৈনিক দিনকালের হুমায়ন কবির ও সমকালের খোন্দকার মনিরুজ্জামানকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে।

দৈনিক দখিনের প্রতিবেদন পত্রিকার রাইসুল ইসলাম অভিকে যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সময়’র এসএম জুলফিকারকে সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ হিসেবে মোঃ ওবায়দুল ইসলাম উজ্জ্বল, দপ্তর সম্পাদক হিসেবে সুমন হালদার আশীষ, প্রচার সম্পাদক মোঃ মনিরুজ্জামান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমাইয়া জিসান, ক্রিড়া সম্পাদক কে.এম হাসান আশ্রাফী রেশাদ।

এছাড়াও নির্বাহী সদস্য করা হয়েছে কেএম এনায়েত হোসেন, এম. রহমান, জুবায়ের ইবনে ইউসুফ, আরিফুর রহমান, ইলিয়াস আহমেদ, খালেদুল ইসলাম ইমনকে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল