• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয়ে ব্যানার ও পতাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ২৩:১৪ অপরাহ্ণ
ভোলায় ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে আ.লীগ কার্যালয়ে ব্যানার ও পতাকা উত্তোলন
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলার তজুমদ্দিনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গভীর রাতে ‘জয়বাংলা’ স্লোগান দিয়ে ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় পযন্ত তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ব্যানার ও পতাকা উড়তে দেখা গেছে।

এর আগে, শুক্রবার দিবাগত মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দলীয় একদল নেতাকর্মীরা ওই কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দলীয় একটি ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন করে পালিয়ে যায়। পরে শনিবার সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী এসব ব্যানার ও পতাকা দেখতে পান। খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সাবেক এমপি নুরনবী চৌধুরী শাওন ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানারে লেখা রয়েছে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। তবে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ওই নেতাকর্মীদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এবিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি। তার ব্যবহ্নত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি তারা রিসিভ করেননি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল