• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে ব্রিজের মালপত্র চুরির দায়ে গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিস্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ২৩:১০ অপরাহ্ণ
বরিশালে ব্রিজের মালপত্র চুরির দায়ে গ্রেপ্তার সেই যুবদল নেতা বহিস্কার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়ায় পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির দায়ে গ্রেপ্তার হওয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সানি মোল্লাকে বহিস্কার করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) তার এ বহিস্কারের চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

ওই বহিস্কারপত্র সুত্রে জানা গেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) বরিশাল জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফকির স্বাক্ষরিত এক পত্রে সানি মোল্লাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়। একই পত্রে বহিস্কৃত যুবদল নেতা সানি মোল্লার কোন অপকর্মের দায়ভার দল নেবে না এবং নেতা-কর্মীদের তার সঙ্গে কোন সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, বানারীপাড়ায় সদর ইউনিয়নের গাভা গ্রাম থেকে পুরনো সরকারি ব্রিজের মালামাল চুরির দায়ে সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিহাদ আকন (২০) ও ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সানি (২২)কে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩ টায় বানারীপাড়া ফেরীঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ব্রিজের মালামাল ও ট্রলারসহ গ্রেপ্তার করে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বানারীপাড়া থানায় এ সংক্রান্ত দায়েরকৃত মামলার আসামী হিসেবে তাদের বরিশালে জেলহাজতে পাঠানো হয়।

এদিকে যুবদল নেতা সানিকে সংগঠন থেকে বহিস্কার করা হলেও একই অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রদল নেতা জিহাদ আকনকে এখনও বহিস্কার করা হয়নি।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল