• ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে আ.লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতার ব্যানার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০০:১৫ পূর্বাহ্ণ
বরিশালে আ.লীগের কার্যালয়ে ছাত্রলীগ নেতার ব্যানার
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগান সংবলিত ব্যানার টাঙানো হয়েছে। নগরীর বিবির পুকুর পাড়ে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে নিষিদ্ধ সংগঠন বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের অনুসারীরা মঙ্গলবার সকালে ব্যানারটি টানিয়েছে বলে জানা যায়।

ব্যানারটিতে স্লোগানের পাশাপাশি শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজিব ওয়াজেদ জয়, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও ছাত্রলীগ নেতা রাজিব হোসেন খানের ছবি ছিল।

প্রত্যক্ষদশীরা জানান, সকালে এসে তারা দেখতে পায় রাজিবের অনুসারীরা ব্যানারটি টানিয়েছে। পরে বিক্ষুব্ধ জনতা ব্যানারটিকে ছিড়ে ফেলে।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল