• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ডমিনেশন পেট্রলিং অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ডমিনেশন পেট্রলিং অনুষ্ঠিত।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই প্রয়াসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় আজ ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন মহোদয়ের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অন্যান্য সংস্থার সমন্বয়ে বরিশাল মহানগরীর এয়ারপোর্ট ও কাউনিয়া থানা এলাকায় ডমিনেশন পেট্রলিং অনুষ্ঠিত হয়।

ডমিনেশন পেট্রলিং-এ আরো অংশগ্রহণ করেন

সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট জোন)

জনাব মশিয়ার রহমান, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) জনাব পবিত্র কুমার হালদার, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট ও কাউনিয়া থানা সহ অন্যান্য অফিসার-ফোর্স।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল