নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- সংগঠনে গতিশীলতা আনয়নের লক্ষ্যে মাসুদ হাসান মামুনকে বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদে বহাল করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এদিকে মাসুদ হাসান মামুনের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় এবং স্বপদে বহাল করায় নেতাকর্মীদের উৎসাহ ও উদ্দিপনা দেখা দিয়েছে।
এরআগে বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহজারুল ইসলাম জাহান।