• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৫, ১২:০৭ অপরাহ্ণ
বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক::আজ ২৬ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ০৮:৩০ টায় বিএমপি’র রুপাতলিস্থ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।

পরিদর্শন কালে তিনি অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা ও ড্রেসরুলস এর বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় তিনি অফিসার-ফোর্স এর পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও প্যারেড অনুশীলন এর উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

মাস্টার প্যারেড পরিদর্শন শেষে এ সময় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ সদস্যদের খেলাধুলা ও শরীরচর্চা অব্যাহত রাখতে পুলিশ লাইন্স এর মাল্টিপারপাস ভবনের নিচ তলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্পোর্টস কর্নার এর শুভ উদ্বোধন করেন।

এছাড়াও তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে ফলজ বৃক্ষের চারা রোপণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর/ডিবি/উত্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক/সিএসবি/সাপ্লাই এন্ড লজিস্টিকস ), জনাব মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ/ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল