• ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকরা সমাজের আয়না স্বরুপ, কুয়াকাটা প্রেসক্লাবে ২৫ বছর পূর্তি রজত-জয়ন্তীতে এবিএম মোশাররফ হোসেন ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৫, ১৯:৫৯ অপরাহ্ণ
সাংবাদিকরা সমাজের আয়না স্বরুপ, কুয়াকাটা প্রেসক্লাবে ২৫ বছর পূর্তি রজত-জয়ন্তীতে  এবিএম মোশাররফ হোসেন ।
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স: বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, আমরা যেমন আয়না দেখে আমাদের চেহারা ও নিজেকে ঠিক রাখি তেমনি সাংবাদিকরা সমাজের ভুল ত্রুটি তুলে ধরেন। কোথায় কি ঘটে তা তুলে ধরেন। নানা ঘাত প্রতিঘাত সহ্যকরে সাংবাদিকরা কাজ করেন।সাংবাদিকদের লিখনির কারনেই সমাজে সাম্যতা বিরাজ করে।

আজ রবিবার সকাল ১০ টায় কুয়াকাটা প্রেসক্লাবের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী ২ দিন ব্যাপী উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন।

 

তিনি আরও বলেন, মফস্বলে সাংবাদিকতা করা অনেক কঠিন কাজ। মফস্বলে সাংবাদিকরা ঝুকি নিয়ে কাজ করে। কারো পক্ষে গেলে বাহবা পান আর কারো বিপক্ষে গেলে সাংবাদিকদের নানা অত্যাচার সহ্য করতে হয়। উপস্থিতদের লক্ষ করে বলেন, বিগত শেখ হাসিনা সরকারের বিদ্যুৎতের দূর্নীতির খবর প্রকাশ করে সাগর রুনিকে জীবন দিতে হয়েছে। ১১৭ বার তাদের চার্জশীট পিছিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দূর্নীতির নিউজ করে হামলা মামলার শিকার হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান । শেষ মেষ মাহমুদুর রহমান দেশ ত্যাগ করে নিজেকে বাঁচিয়েছেন। সাংবাদিকরা ভুল তথ্য নিয়ে নিউজ করলে তাদের বিরুদ্ধে সরাসরি কোন এ্যাকশনে যাওয়া যাবেনা। প্রেস কাউন্সিল আছে,জাতীয় প্রেসক্লাব আছে সেখানে আপনারা অভিযোগ তুলে ধরতে পারেন।

এ সময় আরো তিনি বলেন, আজকের কুয়াকাটা, কুয়াকাটার সাংবাদিকদের লিখনির কারনেই দেশ বিদেশে সুনাম ছড়িয়েছে। তারা কুয়াকাটার সৌন্দর্য লিখনির মাধ্যমে তুলে ধরায় আজ আপনারা অর্থনৈতিক ভাবে সাবলম্বী হয়েছেন।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মো. রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে ও কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমিরের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার,কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, মহিপুর থানা বিএনপির সভাপতি মো. আঃ জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, জামায়াতে ইসলামী বাংলাদেশ কুয়াকাটা পৌর শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি,আলহাজ্ব ফজলুল হক খান সভাপতি, কুয়াকাটা পৌর ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব ফজলুল হক প্রমূখ ।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল