• ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়ে এবার ভারতের সুর পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬, ২০:৫৭ অপরাহ্ণ
শেখ হাসিনার প্রত্যাবাসন নিয়ে এবার ভারতের সুর পরিবর্তন
সংবাদটি শেয়ার করুন....

অনলাইন ডেক্স : বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে এবার আগের উত্তর থেকে সরে এসে নতুন অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) প্রথমে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যে প্রত্যাবাসনের অনুরোধ করা হয়েছে তা এখনো যাচাই-বাছাই করা হচ্ছে।

এরপরই তিনি আরও বলেন, তবে যখন কোনো নাগরিক তার নিজের দেশে নিজের ইচ্ছায় ভ্রমণ করতে চায় তখন সেটি আলাদা বিষয়।

অন্য এক প্রশ্নের জবাবে রণধীর বলেন, এটি এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের বিষয়।

এর আগে তিনি এ বিষয়ে সবসময় বলে এসেছেন যে শেখ হাসিনার প্রত্যাবাসন একটি আইনগত বিষয় এবং এটিকে আইনগতভাবেই মোকাবিলা করা হবে। এবারই তিনি এ বিষয়ে নতুন তথ্য যোগ করলেন।

এদিকে বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পূর্তি হবে এদিন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গেছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল