নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ নভেম্বর মহানগরীর বিভিন্ন স্থানে চারটি থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলায় ৯ জন, অন্যান্য আইনে ৬ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এতে বিভিন্ন অভিযোগে সর্বমোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।