• ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
ভোলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃ’ত্যু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আলিফা ওই এলাকার মো. নিরব হোসেনের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল আলিফা। এ সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। শিশুটির মা শিরিন আক্তার তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর আলিফার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করেন তাঁরা। পরে দ্রুত ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল