নিজস্ব প্রতিবেদক: মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম এর নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ আভিযানিক টিম আজ সন্ধ্যা থেকে নগরীর কালুশাহ সড়ক, কাজিপাড়া, দক্ষিণ আলেকান্দা, টিয়াখালি, ঠাকুরবাড়ি পুল ও জাগুয়া সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
উল্লেখ্য যে সমগ্র মহানগরী জুড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।