• ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে ‘বোমা জামাল’ গ্রেফতার, বিস্ফোরক আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
মুলাদীতে ‘বোমা জামাল’ গ্রেফতার, বিস্ফোরক আইনে মামলা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদীতে ‘বোমা জামাল’ নামে পরিচিত জামাল পালোয়ানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার জামাল পালোয়ান ওরফে জামাল ওই গ্রামের মৃত কাশেম পালোয়ানের ছেলে। স্থানীয়ভাবে তিনি বোমা তৈরির কারিগর ও বোমারু জামাল নামে পরিচিত।

 

পুলিশ সূত্রে জানা গেছে, জামালের বিরুদ্ধে দস্যুতা ও মাদকসহ বিভিন্ন অপরাধে ইতিপূর্বে ছয়টি মামলা রয়েছে। গতকাল সোমবার তার বিরুদ্ধে মুলাদী থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল