• ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬, ১৯:৫০ অপরাহ্ণ
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ডে বসবাসরত গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী মহল্লার বাসিন্দা রফিকুল ইসলাম সুমনের ছেলে।

রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে জায়েদ ইসলাম সাবিদের বাবা ইংল্যান্ড প্রবাসী রফিকুল ইসলাম সুমন জানিয়েছেন, লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলার প্রতি জায়েদ ইসলাম সাবিদের একটা অন্যরকম ভালবাসা। যে কারনে নিজের প্রতিভাগুনে সাবিদ ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে স্থান করে নিয়েছে।

তিনি আরও বলেন, আমরা চাই জায়েদ ইসলাম সাবিদ একদিন তারকা ফুটবলার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। প্রবাসী রফিকুল ইসলাম সুমন তার সন্তানের সাফল্যের জন্য বাংলাদেশের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল