• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১৯:৪৩ অপরাহ্ণ
বরিশাল বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন অধ্যাপক জাবের আহমেদ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের (বিএম) উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ। রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত রোববারের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। অধ্যাপক জাবের রোববার বিকেলে দায়িত্ব গ্রহণ করেছেন।

জানা গেছে, প্রফেসর কাজী জাবের আহমেদ ১৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রভাষক (পদার্থবিজ্ঞান) পদে সরকারি ফজলুল হক কলেজ চাখারে যোগদান করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে ৮টি কলেজে বিভিন্ন পদে চাকরি করে অধ্যাপক পদে সর্বশেষ বিএম কলেজে কর্মরত ছিলেন।

উপাধ্যক্ষ পদে পদায়ন প্রসঙ্গে অধ্যাপক জাবের আহমেদ বলেন, সরকারের শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি ঐতিহ্যবাহী বিএম কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সচেতন থাকবেন।

প্রসঙ্গত, অধ্যাপক জাবের বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বরিশাল নগরের গোরস্থান রোডে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল