• ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমপি’র কাউনিয়া থানা আকস্মিক পরিদর্শন করলেন মান্যবর পুলিশ কমিশনার বিএমপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ২০:২৪ অপরাহ্ণ
বিএমপি’র কাউনিয়া থানা আকস্মিক পরিদর্শন করলেন মান্যবর পুলিশ কমিশনার বিএমপি।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক:: আজ ০৭ জুলাই ২০২৬ খ্রিঃ বেলা ১৫:৩০ টায় বিএমপি’র কাউনিয়া থানা আকস্মিক পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়। শুরুতেই কাউনিয়া থানার পক্ষ থেকে মান্যবর কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে তিনি থানার সকল কার্যক্রম, অফিসার-ফোর্সের শৃঙ্খলা, গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি মাদক, জুয়া, অনলাইন জুয়া, মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, চুরি, দস্যুতা, ইভটিজিং, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ সহ পলাশপুর বস্তি এবং বিসিক এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করে পরিদর্শন বইতে নোট করেন।

সবশেষে মান্যবর কমিশনার স্যারকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয় কাউনিয়া থানার পক্ষ থেকে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব বেলাল হোসাইন, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া) জনাব পবিত্র কুমার হালদার, অফিসার ইনচার্জ কাউনিয়া থানা জনাব সনজিৎ চন্দ্র নাথ সহ থানার অন্যান্য অফিসার ও ফোর্স।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল