• ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমপি কাউ‌নিয়া থানার অভিযানে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ জন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
বিএমপি কাউ‌নিয়া থানার অভিযানে ৮০০ (আটশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ০১ জন।

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক::বিএমপি কাউ‌নিয়া থানার অফিসার ইনচার্জ জনাব সনজিত চন্দ্র নাথ এর নেতৃত্বাধীন বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৯-০৬-২০২৬ খ্রিঃ বেলা ১৬:৫০ ঘটিকায় বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন পলাশপুর সাকিনের বিসিসি ০৫ নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে অভিযুক্ত ১) মোঃ রাসেল হাওলাদার (৩৫), পিতা- বাদশা হাওলাদার, মাতা- মিনারা বেগম, সাং- মোহাম্মদপুর (মামুন মিয়ার ঘের সংলগ্ন), ০৫ নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, জেলা- বরিশালের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ৮০০ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধারপূর্বক তাকে গ্রেফতার করেন।

উদ্ধারকৃত মাদক ক্রয়-বিক্রয়ের সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত ২) আঁখি (৩২), পিতা- আবুল হোসেন হওলাদার, মাতা- হাসিনা বেগম, সাং- দক্ষিণ পলাশপুর, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল পলাতক রয়েছে।

গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বি.দ্র: এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। © জনতার বরিশাল